মুহাম্মদ নবী (সাঃ) শুধু মুসলিম জাহানের জন্য নয়,সমগ্র সৃষ্টির জন্য রহমত এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ , অক্টোবর ৭, ২০২৪ পটিয়ার হাইদগাঁও গাউসিয়া চিশতিয়া ওসমান পাড়া মিলাদ মাহফিল উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) গত শুক্রবার রাতে চিশতিয়া মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন আল কাদেরী(ম:জি:আ:), মাহফিল উদযাপন কমিটির আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সদস্য সচিব মুহাম্মদ আজিজুল হাকিমের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন মুফতি মুহাম্মদ আবদুল আজিজ রজভী( ম: জিঃ আঃ) উদ্বোধক ছিলেন ছালেহ আহমদ হাসান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ শাখাওয়াত হোসাইন হিরু, বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল হাকিম রানা, বক্তব্য রাখেন, হাফেজ মুহাম্মদ কুতুব উদ্দিন আল কাদেরী, হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, বশির আহমদ, আহমদ উল্লাহ তকি,আলহাজ্ব এস এম এ গফুর , মোঃ মোসাদ্দেক হোসেন, আবদুল আহাদ, মোহাম্মদ হাবিব, মোঃ খোরশেদুল আলম, রিপন,মোঃ ইকবাল, মঈন উদ্দিন, জিসান,মোঃ মানিক,মোঃ আরজু, মোঃ নঈম উদ্দিন রবি, মোঃ আনিস ও মোঃ সায়েম প্রমূখ। এতে বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে মহান আল্লাহ রাব্বুল আলামীন শুধু মুসলিম জাহানের জন্য নয়,সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। তিনি বিশ্ব মানবতার অগ্রদূত ছিলেন, বর্তমান ঝন্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে মহানবী হজরত মুহাম্মদ( সাঃ) আদর্শ অনুস্মরণের মাধ্যমে শান্তির বিশ্ব গড়ার শপথ নিতে হবে। এতে ফিলিস্তিন ও লেবাননে ইসরাইলী আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘকে অবিলম্ভে যুদ্ধ বন্ধে উদ্যোগ গ্রহনের দাবি জানান। পরে এতে মুসলিম উম্মাহ ও দেশ জাতির উন্নতি ও সমৃদ্বির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শেয়ার পটিয়াবিষয়: