ধামরাইয়ে ইসলামপুর সবুজ সংঘ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৭, ২০২৪
 ঢাকার ধামরাইয়ে ইসলমাপুর সবুজ সংঘ ক্লাবের  উদ্যোগে সবুজ সংঘ  ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা গত শুক্রবার বিকেলে ধামরাই ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ ফাইনাল খেলায় ধামরাই গেম চেনজার ক্লাব ২-১ গোলে ধামরাই ইস্টার্ন ভয়েজ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ধামরাই পৌর ৭ নং ওয়ার্ডের বিএনপি’র  সভাপতি  আব্দুল মান্নান খানের সভাপতিত্বে ফাইনাল খেলায়  বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা সাবেক চেয়ারম্যান ও ধামরাই  থানা বিএনপি’র সভাপতি  আলহাজ্ব তমিজ উদ্দিন,  সহ সভাপতি রকিবুর রহমান খান ফরহাদ, সাধারন সম্পাদক শামসুল ইসলাম,ধামরাই পৌর বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক,সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বপন, পৌর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, ফিরোজ খান বাবু, সহ সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার,ও রফিকুল ইসলাম শোয়েব প্রমুখ।
পরে বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে দেন ধামরাই থানার  বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজউদ্দিন।

Loading