ধামরাইয়ে তারেক রহমানের বক্তব্য ও নির্দেশনা নিয়ে শীর্ষক আলোচনা সভা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৮, ২০২৪ ঢাকার ধামরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বক্তব্য ও নির্দেশনা নিয়ে শীর্ষক আলোচনা সভা গত শুক্রবার বিকেলে ভালুম আতাউর রহমান খান কলেজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে ধামরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।তিনি তার বক্তব্য বলেন, আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের ১৭ বছর হামলা মামলা ও বিভিন্ন ষড়যন্ত্র করে বিএনপি কে ভাংঙ্গার চেষ্টা করেছে এবং তারা ব্যার্থ হয়েছে।আওয়ামী লীগ যত ষড়যন্ত্র করেছে তত বিএনপি সু সংগঠিত হয়েছে। এখন স্বৈরাচার সরকার পালিয়েছে কিন্তু তার দোসররা একনও দেশে রয়েছে। তাই বিএনপিকে খেয়াল রাখতে হবে যাতে কোন ভাবেই যেন দোসররা বিএনপি’র সাথে মিশতে না পারে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা বিএনপি’র সাবেক সহ সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, খলিলুর রহমান, সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ,ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমদ ফারুক প্রমুখ।এসময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শত শত বিএনপির কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। শেয়ার ঢাকাবিষয়: