নোয়াখালীতে এখনো পানিবন্দি প্রায় ২০ লাখ মানুষ

প্রকাশিত: 3:23 AM , August 25, 2024

ইফতেখাইরুল আলম, নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীতে টানা কয়েকদিন বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল বলেছেন,গত ১২ ঘণ্টায় জেলায় ৩ সে.মি।জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন,বন্যায় এখনো প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি রয়েছে।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি আশ্রয়ণ কেন্দ্রসহ বিভিন্ন জায়গায় লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। 

অপরদিকে জেলার লক্ষাধিক মানুষ বাড়িঘর ছেড়ে বিভিন্ন এলাকায় আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।বন্যায় তলিয়ে গেছে,আমন ধানের চারা,শাক-সবজি,লক্ষ লক্ষ টাকার মাছের ফজেট।এইছাড়া বন্যা দুর্গত এলাকার বিদ্যুৎ সংযোগ বিছিন্ন রয়েছে।

বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন,বিএনপি, জামাত এবং জেলা প্রশাসক ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক সংগঠনগুলো।

তবে এখনো অনেক জায়গায় সরকারি সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেন বানভাসি মানুষ।গ্রাম অঞ্চলের  আটকে পড়া মানুষগুলোর সহযোগিতা চাচ্ছে অনেকে।

শনিবার দুপুরে জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলায় বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে জাতীয়বাদি দল বিএনপি,ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসকের পক্ষ থেকে বন্যায় কবলিত মানুষের মাঝে শনিবার সকাল থেকে ১২শত মে.টন চাউল,২০ লক্ষ টাকার ও শুকনো খাবার দেওয়া হয়েছে।

Loading