নোয়াখালীতে দুই সাবেক এমপি সহ ৩৯ জনের নামে হত্যা মামলা

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ , আগস্ট ১৯, ২০২৪

ইফতেখাইরুল আলম,নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও নোয়াখালী -১ এর সাবেক সংসদ সদস্য এএইচএম ইব্রাহিমসহ ছাত্রলীগ এবং  যুবলীগের ৩৯ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে জজ কোর্টে হত্যা মামলা দায়ের করা হয়।

সোনাইমুড়ী থানা পুলিশের গুলিতে নিহত আসিফের বাবা মো.মোরশেদ আলম।সোমবার (১৯ আগস্ট) সকালে নোয়াখালী জজকোর্টের বেগমগঞ্জ আদালতে মামলার আবেদন করেন বাদী মোরশেদ আলম।নোয়াখালীর জজকোর্ট ইন্সপেক্টর শাহ আলম মামলার সত্যতা নিশ্চিত করেন।

মামলার বিবরনের জানা গেছে,সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ছাত্র জনতা ও জনসাধারণ আনন্দ মিছিল করতে যায়।সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী,সাবেক সংসদ সদস্য এ এইচএম ইব্রাহিম ও  সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সালের নির্দেশে ওই মিছিলে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, পেট্রোল বোমাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাবে হামলা করা হয়। এসময় মিছিলকারী জনতা প্রাণ ভয়ে সোনাইমুড়ী থানায় আশ্রয় নিলে আসামিগণ এলোপাতাড়ি গুলি করে।

গুলিতে মো.আসিফ(২৪)গুলিবিদ্ধ হন।আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এছাড়া ঘটনাস্থলে মারা যায় আরও চারজন। এই ঘটনায় করা মামলায় ৩৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনন্ত ২৫শত জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

Loading