পুলিশের লুট-কৃত পিস্তল বিক্রি করতে গিয়ে আটক-১ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ , আগস্ট ১৭, ২০২৪ ইফতেখাইরুল আলম,নিজস্ব প্রতিবেদক:ঢাকা মেট্রোপলিটন পুলিশের লুট হওয়া একটি সেমি অটোমেটিক পিস্তল সহ মনির আহাম্মদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ১৬ই আগস্ট(শুক্রবার)রাত সোয়া ৯টার দিকে সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মতি মিয়ার হাটের পূর্ব পাশে হানিফ বাবুর্চির নতুন বাড়ি থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।এরপর ১৭ই আগস্ট(শনিবার) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালেতে প্রেরন করা হয়।আটক-কৃত মনির উপজেলার আহাম্মদপুর গ্রামের মো.হানিফ মিয়ার ছেলে।পুলিশ জানায়, গত ৫ই আগস্ট ঢাকাসহ সারাদেশের বিভিন্ন থানায় দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগসহ সরকারি অস্ত্র-গুলি লুটপাট করেছে। এই লুট হওয়া অস্ত্র-গুলি যাতে সন্ত্রাসীরা কাজে ব্যবহৃত হতে না পারে সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।তারেই ধারাবাহিকতায় শুক্রবার সেনবাগ থানা পুলিশ বিশ্বস্ত সূত্রের মাধ্যমে সংবাদ পায় উপলোর কাদরা ইউনিয়নের মতি মিয়ার হাট এলাকার হানিফ মিয়ার ছেলে মনির আহাম্মদের কাছে একটি অত্যাধুনিক পিস্তল রয়েছে। সে অস্ত্রটি সন্ত্রাসীদের কাছে বিক্রি করার চেষ্টা করছে।এমন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা এলাকায় দায়িত্বশীল সেনাবাহিনীর সাথে সমন্বয় করে সেনবাগ থানা পুলিশের একটি দল রাত আনুমানিক সোয়া ৯টার দিকে হানিফ বাবুর্চির নতুন বাড়িতে অভিযান চালায়। এ সময় স্থানীয় জনগণের সহায়তায় আসামি মনির আহাম্মদকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে একটি সেমি অটোমেটিক ৭.৬২ এম.এম পিস্তল উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন,প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায় তার প্রতিবেশী ও আত্মীয় মো. কাইয়ুম পিস্তলটি বিক্রি করার জন্য তার কাছে এনে রাখে।পিস্তল টি ঢাকা মেট্রোপলিটন এলাকার থানা থেকে লুট হওয়া পিস্তল। শেয়ার নোয়াখালীবিষয়: