সাধারণ জনগণের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠাতা করতে চায়’বিএনপি-মো.শাহজাহান নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 3:14 AM , August 17, 2024 ইফতেখাইরুল আলম,নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ এখন পতিত শক্তি।এ শক্তি বাংলার মাটিতে আর কোনো ষড়যন্ত্রের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা।নৃশংস অত্যাচার, নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়ে ও পারিনি বলে মন্তব্য করেছেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।তিনি বলেন,আওয়ামী লীগের মতো আমরা নতুন করে জালেম হতে চাই না।আমরা সাধারণ জনগণের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠাতা করতে চাই।’শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ নোয়াখালী সদরের পিয়াস মাহমুদ,মো. রায়হান ও মামুন হোসেনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে এ সব কথা বলেন মোহাম্মদ শাহজাহান। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই তিন শহীদের কবরে দোয়া, পুষ্পার্ঘ্য অর্পণ এবং শহীদ পরিবারগুলোকে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন। মোহাম্মদ শাহজাহান আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নোয়াখালীতে সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার হয়নি।এমনকি আওয়ামী লীগ নেতাদের উপরও কোনো হামলা হয়নি। এজন্য আমাদের অনেক কথা শুনতে হয়েছে।তার পরেও সংখ্যালঘুদের উপর ভর করে কিছু চক্রান্ত হয়েছে,যা এখনো অব্যাহত রয়েছে।কোন ষড়যন্ত্রের মাধ্যমে এ ফ্যাসিস্ট শক্তি বাংলার মাটিতে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বলে তিনি মন্তব্য করেছেন।তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগ সহ পুলিশ প্রশাসন সামাজিক নেতাদের নেতৃত্বের,আস্থা পুরো-পুরি ধ্বংস করে দিয়েছে।এ সময় নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান,শহর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো প্রমুখ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। শেয়ার নোয়াখালীবিষয়: