থানায় আটকে রেখে আইনজীবী নির্যাতনের অভিযোগে ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 5:15 PM , August 16, 2024 ইফতেখাইরুল আলম,নিজস্ব প্রতিবেদক:নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিসহ ৭ পুলিশকে আসামি করে আদালতে মামলা করেছেন এক আইনজীবী।আসামিরা হলেন- সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মো.মিজানুর রহমান পাঠান,উপ-পরিদর্শক (এসআই) অপু বড়ুয়া, মো.কামাল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু তালেব, কনস্টেবল মো. রাসেল ও থানার মুন্সি রুবেল বড়ুয়া প্রমুখ।মামলার বিবরনে জানা গেছে,গত ১৪ই আগস্ট(বুধবার) জেলা ও দায়রা জজ ফজলে এলাহীর নোয়াখালী আদালতে মামলাটি দায়ের করেন,আইনজীবী মিনারুল ইসলাম মিনার (৩৫)।এ সময় আদালত আগামী ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।মামলার এজাহারে বলা হয়েছে,চলতি বছরের ১৯শে ফেব্রুয়ারি ৭ বছর বয়সী এক শিশুকে আসামি করে,সুধারাম মডেল থানায় একটি মামলা করা হয়েছে। উক্ত মামলার আসামিপক্ষের আইনজীবী হিসেবে আদালতে শিশুটির জামিন আবেদন ও মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেন তিনি।উল্লেখ্য,ঐ সময়ে শিশুকে আসামি করায় আদালত সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনিকে সশরীরে হাজির করে তিরস্কার করেছেন। আদালতে শিশুর পক্ষে আইনজীবী মিনারুল ইসলাম মিনার মামলা পরিচালনা করায় ওসি তার ওপর প্রতিহিংসা লালন করেন এবং তাকে বিপদে ফেলে অপমানের চেষ্টা করেন।মামলার এজাহারে আরও বলা হয়েছে,গত ১৯ শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে করা এক মামলায় মিনারুল ইসলাম মিনারের মামা আবদুল করিম মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মিনার তার মামাকে দেখতে থানায় গেলে তাকে আটক করে শারীরিক নির্যাতন চালায় পুলিশ।তার পরিবারের সদস্যরা দেখা করতে গেলে তাদের কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন পুলিশ।পরে ঘুষের টাকা দিতে না পারায় তাকে একটি মামলায় আসামি করে আদালতে চালান করে দেওয়া হয়। এইছাড়া রিমান্ড আবেদন না করার শর্তে তাদের থেকে ২০ হাজার টাকা আদায় করেছেন,এসআই কামাল হোসেন।এই মামলার সততা জানতে চাইলে,সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর জাহেদুল হক রনির মোবাইল ফোনে কল করা হলে। তার ফোন রিসিভ করেন, থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান পাঠান। তিনি জানান,ওই আইনজীবী একটি মামলার আসামি এটা সত্য।তবে তিনি আবার এটাও দাবি করেছেন,এই আইনজীবীর করা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শেয়ার নোয়াখালীবিষয়: