নোয়াখালীতে মন্দিরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন  

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ , আগস্ট ১৩, ২০২৪

ইফতেখাইরুল আলম,নিজস্ব প্রতিবেদক:
জ্বলছে স্বদেশ,জ্বলছে মানবতা এই শ্লোগানে ১২ ই আগষ্ট (সোমবার) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা শহরের প্রধান প্রধান সড়কে, দেশ ব্যাপী হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়ে হামলা ভাংচুর ও বাড়ী ঘরে অগ্নি সংযোগ হত্যা এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও সকল সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত সংগ্রামী সনাতনী সমাজ এর আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সংগ্রামী সনাতনী সমাবেশে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুরা সম্প্রদায়ের লোকজন যোগদান করেন এবং তারা তাদের মন্দির, ঘরবাড়ী ভাংচুর, দোকানপাট লুটপাট সহ অগ্নি-সংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।

Loading