নোয়াখালীতে চারটি জোনে গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 6:38 PM , August 13, 2024 প্রতীকী ছবিইফতেখাইরুল আলম, নিজস্ব প্রতিবেদক: সোনাইমুড়ী উপজেলার ওয়াছেকপুর গ্রামে বেগমগঞ্জ-৪ নং কূপের খনন শেষে চারটি জোনে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।১২ ই আগস্ট(সোমবার)রাতে বিষয়টি নিশ্চিত করেন,বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট)কূপটির ড্রিলিং ইনচার্জ মো. আসাদুজ্জামান। তিনি বলেন,কূপের প্রতিটি জোনে গ্যাসের পরিমাণ জানার জন্য তা পরীক্ষা করা হয়।গত ২৯ এপ্রিল সোনাইমুড়ী উপজেলার ওয়াছেকপুর গ্রামে নতুন গ্যাসকূপের (বেগমগঞ্জ-৪) আনুষ্ঠানিক খননকাজের উদ্বোধন করেন, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সোমবার নির্দিষ্ট সময়ের আগেই খনন কাজ শেষ করে কূপটিতে আগুন দেয়া হয়।প্রাথমিকভাবে কূপটির ৪টি জোনের প্রতিটি জোনে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে আশা করছে বাপেক্স। বাপেক্সের প্রকৌশলী ও শ্রমিক সহ প্রায় দুই শতাধিক ব্যক্তি উক্ত খনন কাজে নিয়োজিত রয়েছেন। শেয়ার নোয়াখালীবিষয়: