হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী আটক নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ , আগস্ট ১২, ২০২৪ ইফতেখাইরুল আলম,নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী (হাতিয়া) ৬-আসনের সাবেক এমপি মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। ১২ ই আগষ্ট সোমবার ভোর ৪টার দিকে হাতিয়া পৌরসভার চর কৈলাসের নিজ বাসা থেকে নৌবাহিনীর একটি দল তাকে আটক করে।মোহাম্মদ আলী দ্বাদশ জাতীয় নির্বাচনে নোয়াখালী-৬ আসন হাতিয়া থেকে আওয়ামী লীগ সমর্থিত এমপি নির্বাচিত হন। সম্প্রতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশছাড়ার পর পরেই আওয়ামী সমর্থিত অনেক এমপি-মন্ত্রী আত্মগোপনে চলে গেছেন। কিন্তু মোহাম্মদ আলী পালিয়ে না গিয়ে প্রথম থেকে নিজ বাড়িতে ছিলেন। পরে ভোরে নৌবাহিনীর একটি দল তার বাড়ি থেকে তাকে আটক করে নিয়ে যান। এ সময় আওয়ামীলীগ সমর্থিত অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।নৌবাহিনীর সদস্যরা তাকে হাতিয়া ক্যাম্পে নিয়ে যান।এ বিষয়ে মোহাম্মদ আলীর ভাই (সাবেক)উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব বলেন,নৌবাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আটক করে নিয়ে গেছেন।নৌবাহিনীর হাতিয়া ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার মুশফিক বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন,হাতিয়া উপজেলার মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব তাদের দেয়া হয়েছে।সেই সুবাদে,উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাবেক এমপি মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদের নিজ বাড়িও হাতিয়ায়।তিনি নানা সমাবেশে আওয়ামী লীগ নেতা এবং সাবেক এমপি মোহাম্মদ আলীর বিরুদ্ধে হত্যা,লুট, জবরদখল,নিজ দলসহ ভিন্ন দলের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগসহ হাতিয়ায় সরকারি সী ট্রাক বন্ধ রেখে নিজ মালিকানার ট্রলার নৌযান দিয়ে ব্যবসা করে সরকারকে রাজস্ব আয় থেকে বঞ্চিত করা করা সহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে শাস্তির দাবী জানানো হয়েছে। শেয়ার নোয়াখালীবিষয়: