নোয়াখালীতে ব্যাংকে ১২ কোটি টাকা পৌছে দেওয়া সহ লুটকৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 11:59 PM , August 11, 2024 ইফতেখাইরুল আলম, নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ সোনালী ব্যাংকের ৭টি ও চৌমুহনীতে ব্যাংক এশিয়ার ১টি শাখায় রেমিট্যান্সের সাড়ে ১২ কোটি টাকা নিরাপদে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী।এছাড়া বেগমগঞ্জ, চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা থেকে লুট হওয়া বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছেন সেনাবাহিনী।১১ই আগস্ট(রবিবার)দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্প ইনচার্জ লে. কর্নেল আশরাফ এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন,সোনাইমুড়ী থানা থেকে লুণ্ঠিত ১৪টি রাবার বুলেট, দুটি টিয়ারশেল, এক রাউন্ড রাইফেলের বুলেট উদ্ধার করা হয় এবং চাটখিল এলাকা থেকে একটি এসএমজি, একটি শটগান, একটি টিয়ারশেল, ৩৪ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড রাবার বুলেট, একটি ম্যাগাজিন, এক জোড়া হ্যান্ডকাপ।এইছাড়া সোনাাইমুড়ী এলাকা থেকে একটি দোনালা বন্দুক, একটি চায়না রাইফেল ও সাত রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়েছে।অপরদিকে,কোম্পানীগঞ্জের সোনালী ব্যাংকের সাতটি শাখায় রেমিট্যান্সের সাড়ে ১০ কোটি ও চৌমুহনীর ব্যাংক এশিয়ার একটি শাখায় ২ কোটি টাকা নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীরাও টহল দলের সহায়তায় তিন থানা এলাকায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হন বাংলাদেশ সেনাবাহিনী। শেয়ার নোয়াখালীবিষয়: