নোয়াখালীতে দেশীয় অস্ত্র সহ ৩ ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ , আগস্ট ১০, ২০২৪ ইফতেখাইরুল আলম, নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সদস্যরা।এ সময় ডাকাতদের কাছ থেকে ২ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- রাসেল, নুরুদ্দিন এবং তারেক সহ মোট তিন জন। এ ঘটনাটি ঘটেছে ৯ই আগস্ট(শুক্রবার)রাত আনুমানিক ১টা দিকে আন্ডারচর ইউনিয়ন পরিষদের বাজারে প্রায় ১৫-২০ জন ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করলে,এ সময় স্থানীয় জনতা টের পেয়ে ডাকাতদের ধাওয়া করলে ৩ জন ছাড়া বাকিরা পালিয়ে যায়। এ বিষয়ে সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানানো হয়,রাতে ডাকাতির উদ্দেশ্য আন্ডারচর এলাকায় ১৫/২০ জন ডাকাত দেশিয় অস্রসহ প্রবেশ করে।এ সময় স্থানীয় জনতা তাদের ঘিরে ফেলে তাদের ধাওয়া করে ৩ জনকে ধরতে সক্ষম হয় এবং তাদের মারধর করে।খবর পেয়ে সুধারাম থানা ক্যাম্প কমানডার ওয়ারেন্ট অফিসার মো.নাসিরের নেতৃত্বে ২টি টহল দল ঘটনাস্থলে পৌছায় ৩ জন ডাকাতকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উক্ত আটককৃত ডাকাতদের ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে। শেয়ার নোয়াখালীবিষয়: