সড়ক পরিস্কার ও যানজট নিরসনে নোয়াখালীর শিক্ষার্থীরা

প্রকাশিত: 4:47 PM , August 8, 2024

ইফতেখাইরুল আলম, নিজস্ব প্রতিবেদক:
বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ী হয়ে শিক্ষার্থীরা দেশ পরিচালনায় সেনাবাহিনীদের সাথে বিরল ভূমিকা রেখে।

শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।শিক্ষার্থীদের এমন কর্মসূচি দেখে রাজনৈতিক দল গুলোকে সহ সকল শ্রেনী পেশাদার লোকজন মিলে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার বদ্ধ হয়ে তাদের সাথে কাজ করা উচিত। 

টানা গত কয়েক দিনের অসহযোগ আন্দোলনের ফলে নোয়াখালী জেলা শহর ময়লা আবর্জনায় অপরিষ্কার হয়ে পড়েছে।

তারেই ধারাবাহিকতায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শহর জুড়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমে পড়েছে।

গতকাল সকাল ৯টা থেকে নোয়াখালী জেলা  শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন পয়েন্টে কয়েকটি গ্রুপে ভাগ-ভাগী করে পরিস্কার পরিছন্ন অভিযান পরিচালনা চালিয়ে যাচ্ছে।পাশাপাশি শিক্ষার্থী প্রধান সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা শুরু করছে।পরিস্কার পরিছন্নতা ও ট্রাপিক পুলিশের দায়িত্ব পালন করতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়,স্কুল কলেজের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীরাও।

দূর্বৃত্তদের জ্বালাও পোড়াও ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে গ্রুপে গ্রুপে ছড়িয়ে ছিটিয়ে পড়ে প্রধান সড়ক সহ শহরের আশপাশের এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান ও আইন শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশের কাজ চালান কয়েকশত শিক্ষার্থী।

এ সময় শিক্ষার্থীদের এমন শিক্ষনীয় মহৎ কাজকে সাদুবাদ জানায় জেলার সর্বস্তরের জনগণ ও সচেতন মহল।শিক্ষার্থীরা এ কর্মসূচির মাধ্যমে পুরো জেলাকে একটি বাসযোগ্য শহর গড়ে তোলাই তাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

এ বিষয়ে কয়েক জন শিক্ষার্থী এই প্রতিবেদককে বলেন,নোয়াখালী জেলা শহরের ময়লা আবর্জনা এবং ট্রাফিক পুলিশরা কাজ না করবে ততদিন পর্যন্ত তারা জনগনের সেবায় নিয়োজিত থাকবেন।

শুধু তা নয়,হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের কাজ-কর্ম থেকে শুরু করে ধর্মীয় আচার-আচরণ পালন করতে পারেন, সেজন্য তাদের মন্দিরে পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা।সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে সামনে এগিয়ে নেওয়া যায়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন,গণ-অভ্যুত্থানের পর থেকে গোটা শহরে কোনো ট্রাফিক পুলিশ নেই।এ অবস্থায় শহর বাসীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।এতে সাধারণ কর্মজীবী পেশা জীবি ও বিভিন্ন পেশার জনগণের সুবিধার্থে দায়িত্ব নিয়ে সড়কে যানজট নিয়ন্ত্রণ করতে আমরা এই অভিযানে নেমেছি।

এইছাড়া ট্রাফিক ও পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত আমরা এই কাজ পরিচালনা করবো।শিক্ষার্থীদের এমন দৃষ্টান্ত মূলক সেবা দেখে জেলা শহর সহ পথচারীরা খুবই খুশি হন।

Loading