উপজেলা বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করেছে পুলিশ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 9:23 AM , July 28, 2024 নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিভিন্ন স্থানে বিশেষ অভিয়ান চালিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব,মোক্তার হোসেন ইকবাল(৫৪)ও উপজেলা যুবদল যুগগ্ম আহ্বায়ক,মোয়াজ্জেম হোসেন দুলাল(৪০) কে গ্রেপ্তার করেছে সেনবাগ মডেল থানা পুলিশ। জানা গেছে,গ্রেপ্তারকৃত মোক্তার হোসেন ইকবাল সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের ৭নং ওয়ার্ডের মৃত মকবুল আহমেদের ছেলে এবং মোয়াজ্জেম হোসেন দুলাল কাবিলপুর ইউপির ৬নং ওয়ার্ড শায়েস্তানগর গ্রামের হারিছ আহমেদের ছেলে।শনিবার ভোর রাতে থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের দুই জনকে গ্রেপ্তার করে।সেনবাগ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন এ প্রতিবেদককে বলেন, শনিবার দুপুরে দিকে গ্রেপ্তারকৃতদের নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। শেয়ার নোয়াখালীবিষয়: