নরসিংদীতে আ’লীগের ৬ নেতাকে পিটিয়ে হত্যা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ , আগস্ট ৪, ২০২৪ নরসিংদীতে আওয়ামী লীগের ছয় নেতা–কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার বেলা দেড়টার কাছাকাছি সময়ে সদর উপজেলার মাধবদী পৌরসভা সংলগ্ন মসজিদের অজুখানায় এ ঘটনা ঘটে।নিহত ছয়জন হলেন চরদিঘলদী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন (শাহীন), সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই শহর মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার হোসেন (৪৮), জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া (৪২), মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল (৩৫), আওয়ামী লীগ কর্মী ওমর ফারুক (৩৫) ও কামাল হোসেন (৩৫)।সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই জাকারিয়া হোসেন বলেন, তাঁরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা–কর্মীদের ধাওয়ায় তাঁদের লোকজন মসজিদের ভেতরে ঢুকে গিয়েছিলেন। সেখানে উপর্যুপরি পিটিয়ে তাঁর ছোট ভাইসহ ছয়জনকে হত্যা করেছেন তাঁরা। আহত অন্তত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মসজিদের অজুখানায় ছয়জনকে উপর্যুপরি পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী। আন্দোলনকারীদের সঙ্গে বিএনপির লোকজন একত্র হয়ে এ হত্যাকাণ্ড চালিয়েছেন। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে শেয়ার নরসিংদীবিষয়: