নোয়াখালীতে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 5:39 PM , July 27, 2024 ছবি সংগৃহীতইফতেখাইরুল আলম, নিজস্ব প্রতিবেদক:সারা দেশের চলমান কোটা বিরোধী আন্দোলন ঠেকাতে নোয়াখালীতে আজ ২৭শে জুলাই শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ থাকবে।এর আগে গত শুক্রবার ২৬শে জুলাই নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ফলে সারা দেশে কারফিউ থাকলেও নোয়াখালী জেলায় ব্যতিক্রম অবস্থা বিরাজ করছে।কোনো সহিংসতা না হওয়ায় জনমনে শান্তি বিরাজ করছে। ফলে নোয়াখালীতে কারফিউ দিনভর শিথিল থাকছে, তবে সতর্কতার জন্য রাতে কারফিউ জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান। অর্থাৎ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করেছেন তিনি আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান কারফিউ শিথিল রাখা হয়। ফলে সকাল থেকেই জেলা শহরে জীবনযাত্রা ছিল স্বাভাবিক। ব্যবসা প্রতিষ্ঠান, বিপণিবিতান, ব্যাংক-বিমা, আদালতে স্বাভাবিকভাবেই কার্যক্রম পরিচালিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশেষ বেশকিছু দিন পর শ্রমজীবী মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অপরদিকে কারফিউ শিথিলের সঙ্গে সঙ্গে ঢাকাসহ দূরপাল্লার যানবাহনও চলেছে সময় মতো। তবে সন্ধ্যার পর কারফিউ বহাল কোনো যানবাহন চলাচল করেনি। দিনের বেলায় কারফিউ মুক্ত থাকায় মানুষ স্বাভাবিক জীবনযাপন করেছে। সারাদিন মানুষ নির্বিঘ্নে প্রয়োজনীয় কাজ কর্ম করতে পারছে।জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এ প্রবেদককে বলেন, কোটা আন্দোলনঐ ঘিরে নোয়াখালীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আশা করি রবনর্র সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্ফিউ শিথিল থাকবে। এটা পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে চলমান থাকতে পারে বলে তিনি জানান। শেয়ার নোয়াখালীবিষয়: