কোটা বিরোধী আন্দোলন, নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতাকে আটক করেছে পুলিশ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 7:15 PM , July 17, 2024 ইফতেখাইরুল আলম,নিজস্ব প্রতিবেদক:সারাদেশের মতো নোয়াখালী জেলাতে কোটাবিরোধী আন্দোলন ঠেকাতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা কর্মীকে আটক করার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনাটি ঘটেছে ১৭ই জুলাই বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে।গ্রেপ্তারকৃতরা হলো,সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জামাল উদ্দিন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো.নোমান,সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো.রায়হান,নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা শামীম ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল নেতা শাহদাত হোসেন হৃদয় প্রমুখ।জানা গেছে,এর আগে গতকাল ১৬ ই জুলাই মঙ্গল রাত সাড়ে ৯টার দিকে জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান এ প্রতিবেদককে বলেন,গতকাল রাত সাড়ে ৯টার দিকে যুবদল-ছাত্রদলের নেতারা মাইজদী শহরের হাউজিং এলাকার একটি রেঁস্তোরায় বসে খাবার খাচ্ছিলো সেখান থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে নিয়ে সুধারাম মডেল থানায় নিয়ে আসে। বিএনপি শিক্ষার্থীদের চলমান যৌক্তিক কোটাবিরোধী আন্দোলনকে সমর্থন করার কারণে নোয়াখালীতে কোটা বিরোধী আন্দোলনকে দমাতে সরকার পুলিশকে লেলিয়ে দিয়েছে।তারই অংশ হিসেবে পুলিশ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের আটক ও ভয়ভীতি দেখাচ্ছে।১৭ই জুলাই বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন,নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম- পিপিএম। তিনি আরও বলেন,আটককৃদের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে।ঐ মামলায় তাদের আটক করা হয়েছে।কোটাবিরোধী আন্দোলনের সাথে এই আটকের কোনো সম্পর্ক নেই বলে ঐ অভিযোগটি নাচক করেছেন।জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।বুধবার দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান। শেয়ার নোয়াখালীবিষয়: