পরোয়ানা আসামিকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে এস আই রফিকুল ইসলাম প্রত্যাহার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ , জুলাই ১৬, ২০২৪ ইফতেখাইরুল আলম,নিজস্ব প্রতিবেদক: ১৬ হাজার টাকার বিনিময়ে পরোয়ানার এক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগে চরজব্বর মডেল থানার এসআই মো.রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।এ ঘটনাটি ঘটেছে,১৫ই জুলাই সোমবার বিকেলের দিকে।চরজব্বর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.কাওছার আলম ভূঁইয়া ঘটনার সততা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন,এস আই রফিকুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়া হলে।পুলিশ সুপার মো.আসাদুজ্জামানের নির্দেশে চরজব্বর থানার উপ-পরিদর্শক(এসআই)মো.রফিকুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।এর আগে গত ১২ই জুলাই(শুক্রবার) বিকেলে সূবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ব্যবসায়ী ওয়াসিম মিয়াকে আটক করে ১৬ হাজার টাকা আদায় করেন এসআই রফিক।ভুক্তভোগী ওয়াসিমের মেয়ের জামাই আবদুল মন্নান বলেন,আমার শ্বশুরের নামে পল্লীবিদ্যুতের ১৯ হাজার ৪৫৬ টাকা বিল বকেয়া ছিল।বিদ্যুৎ অফিস এ টাকার জন্য মামলা করে।আমার শ্বশুর ওই বিল পরিশোধ করে মামলা তুলে নিতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করেন।এদিকে ওই মামলার পরোয়ানা নিয়ে আমার শ্বশুর ওয়াসিম মিয়াকে গ্রেফতার করতে যান এসআই রফিক।পরে তিনি সব শুনে ৩০ হাজার টাকা দাবি করেন।অন্যথায় আসামিকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নেয়ার ভয় দেখান।পরে ১৬ হাজার টাকা ঘুষ নিয়ে এসআই রফিক থানায় ফেরত যান।তবে ওয়াসিম মিয়ার স্ত্রী নাসিমা বেগম বলেন, আগের দিন টাকা নেয়ার পর গত ১৩ ই শনিবার রাতেও চরজব্বর থানার চার পুলিশ সদস্য বাড়িতে এসে ওয়াসিম মিয়ার খোঁজ করেন। তিনি বাড়িতে নেই বলার পরেও ঘরে ঢুকে তল্লাশি করেছেন।পুলিশ সুপার মো.আসাদুজ্জামান(পিপিএম) এর কাছে এ ঘটনার সততা জানতে চাইলে তিনি বলেন,অভিযোগ পেয়ে আপাতত এস আই রফিককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।তদন্ত অনুযায়ী পরবর্তী তার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে। শেয়ার নোয়াখালীবিষয়: