নোয়াখালীতে নৈশ প্রহরীকে বেধে রেখে ১১ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 8:55 PM , July 13, 2024 ইফতেখাইরুল আলম,নিজস্ব প্রতিবেদক;নৈশ প্রহরীকে উলঙ্গ করে বেঁধে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।এ ঘটনা টি ঘটেছে ১৩ই জুলাই শনিবার দিবাগত গভীর রাতে দিকে নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন পরিষদের খাসের হাট বাজার নামক স্থানে।এ সময় ডাকাত দল একটি কাপড়ের শপিংমল থেকে নগদ দুই লক্ষ টাকা সহ প্রায় ১৫লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।ভুক্তভুগী ব্যবসায়ীদের পক্ষ নিয়ে শনিবার দুপুরের দিকে স্থানীয় এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বেলাল হোসেন,এ সব তথ্য নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন,কাপড় দোকান,ওষুধ দোকান,স্টেশনারি দোকান সহ মোট ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটেছে।জানা গেছে,শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে দুটি মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা যোগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৮-১০জন ডাকাত দল খাসেরহাট বাজারে এসে প্রথমে তারা বাজারে থাকা নৈশ প্রহরী চৌধুরীর কাছে একটি জায়গার ঠিকানা জানতে চায়।পরবর্তীতে নৈশ প্রহরী ঐ জায়গায় চিনে না বললে ডাকাতদলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৈশ প্রহরীকে উলঙ্গ করে সড়কের পাশে থাকা বিদ্যুৎ এর পিলারের সাথে বেঁধে ফেলে।এরপর তারা ১১টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ ২লক্ষ টাকা,একটি মোটরসাইকেল সহ ১৫লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।বাজারে থাকা সিসি ক্যামেরার ফুটেজে অনুযায়ী বুজা যাচ্ছে ডাকাত দলের সদস্য কম বয়সী মনে হচ্ছে।নৈশ প্রহরীকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে তবে কাউকে চিনা যায়নি। এই বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। শেয়ার নোয়াখালীবিষয়: