ধামরাইয়ে আমতা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এমপি বেনজির আহমদকে সংবর্ধনা

প্রকাশিত: 2:30 PM , January 29, 2024

 

ধামরাই আমতা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গত সোমবার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপিকে বিশাল গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
আমতা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে তৃতীয়বারে নির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ, বিশেষ অতিথি হিসেবে, ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল আলীম সেলিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,ভালুম আতাউ ররহমান খান স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ এম,এ জলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন,সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু ও যুবলীগের নেতা কামরুল ইসলাম প্রমুখ। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Loading