ধামরাইয়ে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা শুরু নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 2:17 PM , January 29, 2024 ধামরাই উপজেলা প্রশাসন আয়োজিত ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা গতকাল সোমবার পরিষদ মাঠে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা এম এ হাসানের সঞ্চালনায় মেলার উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন, উপজেলার ভূমি কমিশনার সুচি রানী সাহা, কৃষি কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ। এতে ১৫টি মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই বিজ্ঞান মেলা অংশগ্রহণ করে। শেয়ার সারা দেশবিষয়: