ইসরাইলে আবারো হামাসের ব্যাপক রকেট হামলা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:17 AM , January 17, 2024 ইসরাইলে আবারো ব্যাপক রকেট হামলা শুরু করেছে হামাস। মঙ্গলবার (১৬ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে ইসরাইলের নেটিভোট শহরে একই সময় ৫০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে হামাস। এ সময় আয়রন ডোম মাত্র ২০টি রকেটকে বাধা দিতে সক্ষম হয়।প্রতিবেদনে আরো বলা হয়েছে, হামাস এমন এক সময় এই হামলা চালিয়েছে, যখন আকাশ ও স্থল অভিযান শেষে ইসরাইল দাবি করেছে, তারা হামাসের রকেট সক্ষমতা ধ্বংস করতে সক্ষম হয়েছে। তাদের এই রকেট হামলা ইসরাইলি নেতাদের এই কথারই জানান দেয় যে এখনো যুদ্ধ শেষ করার সময় হয়নি। তারা এখনো নিজ উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয়নি। তাই এখনই যদি তারা যুদ্ধ বন্ধ করে দেয়, তবে যুদ্ধের নিয়ন্ত্রণ হামাসের হাতে চলে যাবে।সূত্র : আল জাজিরা শেয়ার আন্তর্জাতিকবিষয়: