শার্শায় জনবহুল এলাকা থেকে ২টি ককটেল উদ্ধার স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 1:10 AM , December 25, 2023 যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় জনবহুল এলাকা থেকে দুইটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি তারা।রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার বাগআঁচড়া বাবু মার্কেটের সামনে থেকে এ ককটেল দুইটি উদ্ধার করা হয়।বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা কালো টেপ মোড়ানো ককটেল দুইটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল দুইটি উদ্ধার করে থানায় এনে নিষ্ক্রিয় করেন। কারা কেন বোমা গুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শেয়ার আইন-আদালতবিষয়: