রাফাহ শহরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ , ডিসেম্বর ১, ২০২৩ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে শুক্রবার সকালে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।এদিকে আল-আহলি হাসপাতালের চিকিৎসক ফাদেল নাঈম বলেছেন, গাজা শহরে পৃথক বিমান হামলায় দুই শিশু নিহত হয়েছে। ইসরাইল ও হামাস যোদ্ধাদের মধ্যে সাত দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই তারা ফের যুদ্ধ শুরু করে। শেয়ার আন্তর্জাতিকবিষয়: