রামগড় ৪৩ বিজিবি কতৃক অবৈধ ভারতীয় মদ আটক

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 3:33 PM , October 27, 2023

রামগড় ৪৩ বিজিবির আওতাধীন বাগান বাজার বিওপির ফেনীরকুল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯২ বোতল মদ আটক করে।

(২৬ অক্টোবর) বৃহস্পতিবার রাতে রামগড় ৪৩ বিজিবির বাগান বাজার বিওপিতে কর্মরত নায়েক সুবেদার জাহানুর ইসলামের এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনীরকুল নামক স্থান থেকে মালিকবিহীন অবৈধ ভারতীয় ১৯২ বোতল মদ আটক করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল বহনকারী চোরাকারবারীরা পালিয়ে যায়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, ৪৩ বিজিবির অধীনস্হ সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ড, মাদক এবং চোরাচালান দমনে বিজিবির পক্ষ থেকে কোন ছাড় দেওয়া হবে না।

Loading