রামগড়ে স্থানীয় সরকার” দিবস পালিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 7:12 PM , September 19, 2023

খাগড়াছড়ির রামগড়ে‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ -এই শ্লোগানের মাধ্যমে
সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে র‍্যালি ও মেলার শুভ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাগে ৯টায় উপজেলার পরিষদ কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করা হয়। সরকারী- বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তা সহ নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সভা কক্ষে মিলিত হয় । এই সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মমতা আফরিন এর সভাপতিত্বে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। এতে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, পৌরসভা মেয়র রফিকুল আলম কামালসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, জনপ্রতিনিধি কাউন্সিলর ও সাংবাদিকবৃন্দ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছে স্থানীয় সরকারের সহযোগি প্রতিষ্টান গুলো।’।

Loading