ময়নার গান – বিভা ইন্দু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:41 PM , August 26, 2023 খোলা আকাশে লাল ময়নাপাহাড় চুড়ার স্বপ্ন বোনে,কমলা ঠোঁটের সরষে দানারত্ন পাথর কপাল গুনে।কাঁচা মাংসের বিলাস ভোজনঈগল শকুনে নখর রঙিনসোনার ময়নার পালক কাঁদেআমায় এবার বাঁচতে দিন!দেবতা আজ ফুটো বেলুনদুধের মাছি ওরা কারাপাতানো আগুন মন ঝলসায়ময়না আজ স্বর্গছাড়া!ভোগ উপভোগ দারুণ কঠোরজানা ছিল না আগে।সবুজ আসর!খুঁটে খাওয়া সুখ!সোনালি স্মৃতিরা কাঁদে।চোরাবালি বুকে মৌচাক গড়াবঙ্গবাসীর ভুল ইতিহাসসোনার চামচ ও রূপার থালায়নিঝুম দ্বীপে কান্নার চাষ২৬/০৮/২০২৩ শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: