বিভা ইন্দু

পটলতোলা ও চাঁদের দেশ – (রম্যছড়া)

প্রকাশিত: 8:41 PM , August 23, 2023

জয় করলো চাঁদের হাসি
বন্ধু পাড়া পড়শী
উদাস মনের বাঙাল বলছে
দূরছাই এটা নস্যি।

কী অদ্ভুত ব্যাপার ঘটলো
চাঁদের বুকে মানুষ!
কোথায় এখন অচিন পাখি
তার কী আছে হুঁশ!

চাঁদের বুকে অচিন পাখির
খোঁজ টা একটু নিও
ভারত মোদীর জয়জয়কার
সেই খবরটাও দিও

জয় হিন্দ্ বলে উড়ে গেলো
চন্দ্র নামের যাদুগাড়ি
পটল তোলা অচিন পাখির
সেই দেশটাই সুখবাড়ি।

Loading