জাতীয় শোক দিবসে নেত্রকোণায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ‘মুক্তির মহানায়ক’ এর শুভ উদ্বোধন

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: 3:56 PM , August 15, 2023

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতি ‘মুক্তির মহানায়ক’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।এই প্রতিকৃতি নির্মানে সার্বিক সহযোগিতা করে নেত্রকোণা জেলা পুলিশ।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের পাশে নির্মিত প্রতিকৃতির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু। নেত্রকোণা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান (শেফালী), জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. অসিত কুমার সরকার (সজল), নেত্রকোণা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান, পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টার এর এসপি জান্নাত আফরোজ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ এর নেত্রকোণা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মানিক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশের উর্ধতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

Loading