ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 4:08 PM , August 15, 2023 ঢাকার ধামরাই উপজেলা ও পৌর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকীতে আজ মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহ্ফিল ও গনভোজ অনুষ্ঠিত হয় ধামরাই ঈদগায় মাঠে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্হানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শফিক আনোয়ার গুলশান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সিরাজ, খালেদ মাসুদ খান লাল্টু, বালিয়া ইউপি সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম গার্নেল, যুবলীগ নেতা মোঃ কামরুল ইসলাম, হারুনুর রশিদ রোকন, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ জামিল হোসেন সাধারন সম্পাদক মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। এদিকে উপজেলা হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত শোক দিবস পালন করছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন পালন করেছে। শেয়ার সারা দেশবিষয়: