আহত ২৫

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

প্রকাশিত: 5:17 PM , August 3, 2023

জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন ২৫ জন যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আক্কেলপুর-বগুড়া সড়কের আক্কেলপুর উপজেলার ভিকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আজ বৃহস্পতিবার আক্কেলপুর বাসটার্মিনাল থেকে দাদা-নাতি পরিবহনের বাসটি চালক ও সহকারীসহ মোট ৩০ জন যাত্রী নিয়ে বগুড়ার উদ্দেশ্যে ছাড়ে। সকালে আক্কেলপুর উপজেলার ভিকনী এলাকায় একটি সিমেন্ট বোঝাই ট্রাককে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।এতে বাসের সহকারীসহ ২৫ জন আহত হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Loading