তুমিই তৃপ্ত যামিনী – বিভা ইন্দু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 8:21 PM , July 5, 2023 নিত্য সে আবাহনরতিসুখে মেঘদূত উন্মনা বরিষণপদ্মিনী কোল জুড়ে আর্দ্র এ উচ্ছ্বাসসবুজের ক্যানভাসে বিমূর্ত সহবাসঢেউয়ের মোহনা লাজে কদমের চেলিঘোমটা সরিয়ে হাসে রজঃস্বলা বেলিকিশোরী কেয়ার নাচ,উচাটন বনজুঁইয়ের নূপুরে চলে কল্যান ইমন।বুনো আড়চোখে চলে,প্রেমের আলাপচঞ্চলা রাধিকার সহস্র বিলাপথরো থরো অধরেতে অভিসারী সুখছাতিমের ভেজা গায় ফাগুনের রূপজলাঙ্গী মোহনা জুড়ে মায়াবী সে রাতপ্রেমের সম্ভাষণে জাগে ঋতুবতী চাঁদঘুমঘুম চারচোখে স্বপ্নকাহিনীপূর্ণ চাঁদ অবগাহন। তুমি তৃপ্ত যামিনী! শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: