চট্টগ্রামে যাত্রীবাহী বাসে ১০ কেজি স্বর্ণ, গ্রেফতার ৪ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:18 PM , June 16, 2023 চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় দশ কেজি স্বর্ণসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একই এলাকার বাসিন্দা চারজনের মধ্যে দম্পতিও আছেন। স্বর্ণ গলিয়ে টুকরো ও দণ্ডাকৃতির করে তারা সেগুলো হেফাজতে রেখেছিলেন। শুক্রবার সকালে কর্ণফুলী থানার শাহ আমানত সেতু সংলগ্ন চেকপোস্টে বাসে তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়। বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে আসছিল।গ্রেফতার চারজন হলেন- নারায়ন ধর (৩৮) ও তার স্ত্রী জুলি ধর (৩৫) এবং অলক ধর (২৩) ও গীতা ধর (৩৮)। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মারশা পরিবহনের একটি বাসে চার যাত্রীর ব্যাগে তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। টুকরো-দণ্ডাকৃতির স্বর্ণগুলোর ওজন প্রায় দশ কেজি। তবে এসব স্বর্ণ হেফাজতে রাখার কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি। শেয়ার চট্টগ্রামবিষয়: