ধামরাইয়ে এমপির সাথে হরিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 8:07 PM , May 18, 2024 প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে এবারে বিজয়ী হয়েছেন ভাইস চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন। তাই তিনি বিজয় হাওয়ার পর গত বুধবার ধামরাই সিটি সেন্টারে ধামরাই স্হানীয় এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎ সময়ে তিনি এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া বিল্লাহ হোসেন বিগত সময়ে এমপি বেনজির আহমদেরের দীর্ঘদিন পিএস ছিলেন । সৌজন্য সাক্ষাৎ সময়ে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা সহ হরিরামপুর উপজেলা এলাকাবাসীগণ। শেয়ার সারা দেশবিষয়: