আনোয়ারায় শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াসিকা আয়শা খান এমপি’র ক্রীড়া সামগ্রী বিতরণ মোহাম্মদ নুরুল কবির মোহাম্মদ নুরুল কবির প্রকাশিত: 10:41 PM , May 23, 2023 আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়ন গুনদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি মহোদয় এর পক্ষ থেকে অত্র বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।এমপি মহোদয় এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেন আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ ইউ এ ই কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবু তৈয়ব মোহাম্মদ রাসেল, আরিফুল ইসলামএই সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাহিদা শারমিন, সহকারি শিক্ষক সন্ঞিতা দাশ, জেকি বল, অর্পিতা দাশ, ফারজানা সুলতানা। শেয়ার আনোয়ারা উপজেলাবিষয়: