রামগড়ে বিভিন্ন অনুষ্টানের মাধ্যমে জাঁকজমক ভাবে নববর্ষকে বরন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 6:44 AM , April 15, 2023

পহেলা বৈশাখ উপলক্ষে খাগড়াছড়ি জেলার রামগড়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রার বর্ণাঢ্য র্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, রামগড় সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন, পৌর মেয়র মো.রফিকুল আলম কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, থানার ওসি (তদন্ত) মো.ফখরুল ইসলাম, সহ উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক,শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের লোকজন অংশ গ্রহন করে।

Loading