গভীর শ্রদ্ধায় পালিত হল মরহুম আব্দুল মমিন খান এর ১৬তম মৃত্যুবার্ষিকী সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: 12:51 PM , July 15, 2020 ১৫ জুলাই মরহুম আব্দুল মমিন খান এর ১৬তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক খাদ্যমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর মরহুম আব্দুল মমিন খান এর ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায পালিত হয়েছে।দিনটিকে কেন্দ্র করে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।কর্মসূচীর মধ্যে রয়েছে কবর জিয়ারত, আব্দুল মমিন খান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, দোয়া মাহফিল ও আলোচনা সভা।মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লতিফুর রহমান রতন ও সাধারণ সম্পাদক শহীদ ইকবাল দুই গ্রুপে পৃথক পৃথক কর্মসূচী পালন করেন। প্রতিটি গ্রুপের কর্মসূচী শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। শেয়ার সারা দেশবিষয়: