রুশ যুদ্ধ বিমানের জ্বালানি পড়ে যুক্তরাষ্ট্রের ড্রোন বিধ্বস্ত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 3:39 PM , March 15, 2023 মার্কিন সামরিক বাহিনী বলেছে, রাশিয়ার একটি যুদ্ধবিমান থেকে কৃষ্ণসাগরে অবস্থানরত আমেরিকার একটি ড্রোনের উপর জ্বালানি তেল ঢেলে দিলে সেটি বিধ্বস্ত হয়েছে। কৌশলটিকে ‘বেপরোয়া’ হিসেবে উল্লেখ করে ওয়াশিংটন এর সমালোচনা করে। খবর এএফপি’র।মঙ্গলবার ড্রোনটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়।ইউএস ইউরোপিয়ান কমান্ড বলেছে, রাশিয়ার দুটি সু-২৭ যুদ্ধবিমান আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন এমকিউ-৯ রিপারকে আটকে দিয়ে এর প্রপেলার কেটে দেয়।তারা জানায়, ‘সংঘর্ষের আগে বেশ কয়েকবার সু-২৭ একেবারে বেপরোয়া,পরিবেশগতভাবে অস্বাস্থ্যকর এবং অপেশাদার পদ্ধতিতে এমকিউ-৯ এর সামনে জ্বালানি ফেলে উড়ে যায়।’তবে মস্কো ড্রোনটি বিধ্বস্তের কারণ অস্বীকার করেছে।পেন্টাগনের পক্ষ থেকে কলা হয়, ড্রোনটি আইএসআরের (গোয়েন্দা, নজরদারি, পুনরুদ্ধার) নিয়মিত মিশনে ছিল।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘তীক্ষ্ণ’ কৌশলের ফলে মনুষ্যবিহীন এমকিউ আকাশযানটি একটি অনিয়ন্ত্রিত ফ্লাইটের রেঞ্জে ঢুকে পড়ে দ্রুত উচ্চতা হ্রাস করায় সেটি পানির পৃষ্ঠের সঙ্গে ধাক্কা খায়।’মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা এ ঘটনার প্রতিবাদ জানাতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে।সূত্র: বাসস শেয়ার আন্তর্জাতিকবিষয়: