সেনবাগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:49 PM , February 13, 2023 আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি:নোয়াখালী সেনবাগের বীজবাগ ইউনিয়নে নির্মমভাবে কুপিয়ে আহত ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট করার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রোববার দুপুরে এলাকাবাসীর উদ্যােগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন বীজবাগ ইউপির ভান্ডারী গেইট এলাকায় অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে নির্মমভাবে হামলার শিকার ভুক্তভোগী পরিবারটি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ৫ ফেব্রুয়ারী সকাল ১০ টার সময় এলাকার চিহিৃন্ত সন্ত্রাসী আলাউদ্দিন, ছালাউদ্দিন, দাউদ, হায়দার ও জাবেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী আওয়ামীলীগ নেতা হাবিব উল্ল্যা, তার ছেলে মেহেদী হাসান (পারভেজ), ভাজিতা জাকির হোসেনকে এলোপাথাড়ী কুপিয়ে ও বেড়ধক পিটিয়ে আহত করে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে লুটপাট করে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় তারা সেনবাগ থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহন করেনি। পরে তারা ৯ ফেব্রুয়ারী নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করে মামলা নং ৮৫। এরপর আদালত মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড ভূক্ত করে ৭ দিনের মধ্যে আদালতকে অবহিত করার জন্য সেনবাগ থানার ওসিকে নির্দেশ প্রদান করে। কিন্তু ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ মামলাটি গ্রহন ও আসামীদের গ্রেফতার করেনি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন পরিবারটি। এছাড়াও আসামীরা মামলাটি প্রত্যাহারের জন্য বাদিকে হত্যা ও গুম করার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী হাবিব উল্ল্যা ও তার ভাই বীজবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নাছির আহমেদ চৌধুরী। এসময় হামলার শিকার পরিবারটির সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী নিউজ ৭১ অনলাইনকে জানান,আদালত আমাদের ৭দিনের সময় দিয়েছে এর মধ্যে তা গ্রহন করে আসামীদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শেয়ার নোয়াখালীবিষয়: