নেত্রকোণায় কিশোর-কিশোরীদের মাস্ক বিতরণ মো: ইকবাল হোসেন মো: ইকবাল হোসেন ভ্রাম্যমান প্রতিনিধি প্রকাশিত: 9:50 PM , July 11, 2020 নেত্রকোণায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি যৌথভাবে “কৈশোর কর্মসূচি” উদ্যেগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই উপজেলা সদরের ১৫টি কিশোরী ক্লাব ও ৫টি স্কুল ফোরামের সদস্যসহ বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরীদের মাঝে বারবার ধৌত করে ব্যবহারযোগ্য ৭শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে। পরে স্বাবলম্বী’র সহযোগিতায় করোনা পরিস্থিতি মোকাবেলায় করণীয় শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, কৈশোর কর্মসূচির ফোকাল পার্সন আলী আহসান সুমন, সাস’র সহকারি কর্মসূচি পরিচালক মুর্শেদ ইকবাল রিমু, কৈশোর কর্মসূচির কর্মকর্তা ঝলমল সরকার ঝলকসহ আরো অনেকেই। শেয়ার সারা দেশবিষয়: