সেনবাগে দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে সেনবাগ থানা পুলিশ

প্রকাশিত: 12:50 AM , November 13, 2022

এ এইচ লিটন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে সেনবাগ থানা পুলিশ। নোয়াখালীর বিজ্ঞ আদালতের আদেশনুযায়ী নিস্পত্তিকৃত মামলায় জব্দকৃত আলামত ঢেউটিন শনিবার দুপুরে থানা চত্বরে দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল)নাজমুল হাসান রাজিব পিপিএম, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী,ওসি তদন্ত মোঃ রুহুল আমীন,৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল উদ্দিন।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান ১ম দফায় উপজেলার ৫টি ইউনিয়নের ২৫ টি দরিদ্র পরিবারের মাঝে ১৬ পিস করে ৪০০পিস ঢেউটিন বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ঢেউটিনসমুহ ২য় দফায় বাকী ৪ ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ৬০ দরিদ্র পরিবারের মাঝে প্রায় নয়শত ঢেউটিন বিতরন করা হবে।

Loading