ধামরাইয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন ছাত্রলীগের নব নির্বাচিত কমিটি

প্রকাশিত: 3:44 PM , November 6, 2022

 

 

ঢাকার ধামরাই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন ধামরাই উপজেলা ছাত্রলীগের নব— নির্বাচিত উপজেলা, পৌর ও কলেজ শাখা কমিটি। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ অফিসার্স ক্যাফে এ মতবিনিময় করেন।

এসময় উপজেলা নবগঠিত ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিল হোসেন,ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি রাজু আহমদ রাজন,সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ আরও অনেকে।

Loading