মিতু হত্যা মামলার প্রধান আসামী ভোলা অপহরণ বাণিজ্যে বে-পরোয়া

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ , অক্টোবর ২৬, ২০২২

              💠 ব্ল্যাক স্টাম্প ও চেক দিয়ে অপহ্নত ব্যবসায়ী শাহজাহান মুক্ত 💠
সাবেক এসপি বাবুল আক্তার এর স্ত্রী মিতু হত্যা মামলার প্রধান আসামী এহতেসামুল হক ( প্রকাশ ভোলাইয়া ) কিছু রাজনৈতিক নেতা ও অসাধু পুলিশ কর্মকর্তার ছত্রছায়ায় অপহরণ বাণিজ্যে বে-পরোয়া ।প্রতিনিয়ত বাকলিয়া এলাকায় ভুমিদখলসহ ভুলাইয়ার অপহরণ বাণিজ্য ওপেন ।

তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও অদৃশ্য কারণে বাকলিয়া থানা কার্যকর ব্যবস্থা নিচ্ছে না ।এই বিষয়ে ডিউটি অফিসার জহিরুলসহ অপহ্নত ব্যবসায়ী শাহজাহান ওসিকে ঘটনা বিস্তারিত জানান। ওসি নির্দেশে ডিউটি অফিসার অপহ্নত ব্যবসায়ীর মোবাইল থেকে এস আই হুমায়নকে ঘটনা বিস্তারিত বুঝিয়ে দেওয়ার পর অপহ্নত ব্যবসায়ী শাহজাহানের কাছ থেকে তথ্য নিয়ে ব্যস্ত দেখিয়ে ফোন কেটে দেন।প্রায় দুইঘন্টা পর অপহ্নত ব্যবসায়ীকে নিয়ে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গেলেও এস আই হুমায়ন সিসি টিভির ফুটেজ সংগ্রহ না করে চলে আসেন এবং ফুটেজ নিতে কালক্ষেপন করছেন ।রিপোট লেখা পর্যন্ত তিনি সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে নাই। অভিযুক্ত ভুলাইয়ার বাসাই গিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা না নিয়ে চলে আসেন। রাত সাড়ে ১১টায় পর্যন্ত বসিয়ে রেখে মামলা তো নেয়নি এমন কি অভিযোগ পর্যন্ত গ্রহণ করেন নাই।

তদন্তকারী কর্মকর্তা এস আই হুমায়ন বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই ব্যাপারে সিএমপি কমিশনারকে ব্যবসায়ী শাহজাহান অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৪শে অক্টোবর দুপুর ১টা ২০মিনিটে নগরীর বাকলিয়ার থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে অস্ত্রের মুখে ব্যবসায়ী শাহাজাহানকে তুলে নিয়ে যান শীর্ষ সন্ত্রাসী ,অস্ত্র ব্যবসায়ী , খুন অপহরণ , ধর্ষণ ,ভূমি দখল, চিনতাই, চুরি, ডাকাতি সহ সিএমপির বিভিন্ন থানায় ৪০ টির অধিক মামলা আসামী ও সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার প্রধান আসামী এহতেসামুল হক ( প্রকাশ ভোলাইয়া ) । বর্তমানে সেই বাকলিয়া এলাকায় এই সব অপকর্ম চালাতে থানা পুলিশ সহ কিছু অসাধু রাজনৈতিক নেতাকে ম্যানেজ করে রাখেন ।

গত ২৪শে অক্টোবর কল্পলোক আবাসিক সংলগ্ন সি.ডি.এ কর্তৃক অধিগ্রহণকৃত মেরিন ড্রাইফ রাস্তায় শাহজাহানের খরিদা ভূমি এসি ল্যান্ডের সার্ভেয়ার পরিমাপ করিতে গেলে সন্ত্রাসী ভোলাইয়া প্রতি পক্ষের পক্ষ নিয়ে দিন দুপুরে দিবালোকে প্রকাশে অস্ত্রের মুখে জিম্মি করিয়া মারতে মারতে তাহার গাড়ী করে তুলে রাজাখালীস্থ একটি গোডাউনে নিয়ে যায় । এবং সেখানে বন্দি করে পতিতা ও অবৈধ অস্ত্র দিয়ে উলঙ্গ ছবি তুলে অস্ত্রের মুখে তাহাকে জিম্মি করে কয়েকটি ব্ল্যাক স্টাম্পে স্বাক্ষর নিয়ে নেন পরে ব্যবসায়ীর স্ত্রীর মোবাইলে ফোনে ডেকে চেক বই নিয়ে আসতে বলেন । এই চেক বই থেকে ৫ টি ব্লাক চেক নেন।

ব্ল্যাক স্টাম্প ও চেক দিয়ে অপহ্নত ব্যবসায়ী শাহজাহান তার জিম্মায় থেকে সন্ধ্যা ৭ টায় মুক্তি পান ।

মুক্তি পেয়ে এই বিষয়ে এ্যাডভোকেট এর সাথে পরামর্শ করে আসামীর বিরুদ্ধে একটি এজাহার লিখে থানায় গেলে দায়িত্বরত ডিউটি অফিসার ও সেকেন্ড অফিসারকে এজাহারের কপি বুঝিইয়া দেওয়া হয় । পরবর্তীতে ডিউটি অফিসার ওসির বরাবরে বিষয়টি তুলে ধরেন । তাৎক্ষণিক ওসি বাকলিয়া আসামীর বিরুদ্ধে এ্যাকশনের অভিনয় দেখাইয়া একটু পরে বলেন আমার অফিসার হুমায়ূন এর সাথে যোগাযোগ করুন সেই ব্যবস্থা নিবে । আমি তাৎক্ষণিক ডিউটি অফিসার জহির সাহেবকে নিয়ে হুমায়ন সাহেবের ব্যবহৃত মোবাইলে ফোন করি তখন সময় রাত -৮.৫০ মিঃ তিনি কাজের ব্যস্থতা দেখাইয়া আমাকে পরে ফোন দেওয়ার কথা বলে ফোন কেটে দেন । এর পর আমি তাহাকে অনেক বার ফোন করিয়া না পাওয়াতে বাসাই চলে আসি । প্রায় ১ ঘন্টা পর রাত ১০ টার দিকে তাকে আবার ফোন দিলে তিনি নতুন ব্রিজ আসতে বলেন । তার কথা মত নতুন ব্রিজ গেলে তিনি কিছুক্ষণ পর ঘটনাস্থল সহ আটক রাখার স্থানে যান । প্রায় দেড় ঘন্টা তদন্ত শেষ এবং ঘটনাস্থলে ভিডিও ফুটেজ যে রাস্তা দিয়ে গাড়ীতে করে এহতেসামুল হক ( প্রকাশ ঘরচোর ভোলাইয়া ) নিয়েছে এই রাস্তার ভিডিও ফুটেজ না নিয়ে রাত ১১.৩০ মিঃ ব্রিজের গোড়ায় এসে আবার কথা গুলো তার সাথে থাকা সরকারী রেকর্ডের মাধ্যমে রেকর্ড করেন । নেওয়া ২,৫০০ / – টাকা ফেরত দেন এবং চলে যেতে বলেন। কাল দেখা হবে জানান। নিরুপায় হয়ে বাসায় চলে আসি । পরের দিন ২৫ শে অক্টোবর সকাল ১১.৪৫ মিঃ তার নাম্বারে ফোন দিয়ে ভিডিও ফুটেজ ও আইনগত কি ব্যবস্থা নিচ্ছেন তার কারণ জিজ্ঞাস করিলে তিনি পরে দেখা যাবে বলে ফোন কেটে দেন ।

নিরুপায়, উপরোক্ত বিষয়াদি সুষ্ট তদন্ত করে উল্লেখিত ভিডিও ফুটেজ উদ্ধার করিয়া ১ নং আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে ওসি বাকলিয়াকে নির্দেশ প্রদান করিলে এই হিংস্র শীর্ষ সন্ত্রাসীর কবল থেকে কোন রকম রেহায় পাব, না হয় সে আমাকে মেরে ফেলবে।

অনুলিপি :প্রধানমন্ত্রী ,আইন মন্ত্রী ,স্বরাষ্ট্র মন্ত্রী , পুলিশ মহা পরিদর্শক, ,চেয়ারম্যান মানবধিকার কমিশন ,সভাপতি প্রেস ক্লাব ঢাকা ।

Loading