সম্রাটের জামিনের মেয়াদ বাড়লো নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ , অক্টোবর ২০, ২০২২ দুদকের করা মামলায় ইসমাইল চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ ৮ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছেন আদালত।বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত এ আদেশ দেন।এদিন সম্রাটের পক্ষের তার আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।শুনানির সময় আদালতে হাজির ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। শেয়ার রাজনীতিবিষয়: