এসএসসি২১ দিন বন্ধ থাকবে সব কোচিং সেন্টার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৫, ২০২২ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে ২১ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।সোমবার (৫ সেপ্টেম্বর) পরীক্ষা সংক্রান্ত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস এড়াতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত (মোট ২১ দিন) দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।দীপু মনি জানান, যানজটের কথা বিবেচনা করে সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। আগের বছরের তুলনায় এবার ২১ হাজার ৩৮৬ পরীক্ষার্থী কম। তবে প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি। এছাড়া কেন্দ্র বেড়েছে ১১১টি।এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি বছরের ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা শুরু হওয়ায় ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।পরে স্থগিত হওয়া এ পরীক্ষা মধ্য আগস্টে শুরু করতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু ওই সময় দেশে বন্যার আশঙ্কা থাকায় পরীক্ষা কার্যক্রম আবার বাধার মুখে পড়তে পারে। এ জন্য ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছিল। শেয়ার শিক্ষাঙ্গনবিষয়: