অবাক করা এক সুর্যোদয়ের জন্য – অনিন্দ্য টিটো নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:38 PM , August 28, 2022 অবাক করা এক সুর্যোদয়ের জন্যঅপেক্ষা করছিলাম সারারাত দু’জনে।তারপর উঠব মেতে সুর্যোদয়ের সৌন্দর্যেরাতের পৃথিবীটাকে জাগাব সুর্যস্নানে!তারপর ওই দু’চোখেওই কোমল করতলে;শিল্পিত রূপের শিল্পকলারওই মুখমণ্ডলে;আমি দেখব নতুন এক সুর্যোদয়!বাগানে বাগানে ফুটবেযৌবনবতী গোলাপেরা;মোহন বাঁশির সুরে গর্তমুখী হবেবিষাক্ত সাপেরা;চিনে নেব শত্রু-মিত্র, হবে বোধদয়।আধারের বুক ছিঁড়েভেসে আসল মোরগের তেজি ডাক!তুমি বললে— মোরগ ডাকল, শুনলে?বললাম, হ্যাঁ শুনলাম!ফের বললাম, আচ্ছা বল তোনতুন সূর্যোদয়ের কাছে কী প্রত্যাশা বুনলে!তুমি বললে, গাঢ় নীল শাড়িতেহব শরতের নীলাকাশ, তোমার জন্য!প্রেমে-সঙ্গমে কুয়াশা’ কাঁশফুলেহব পাগলপারা, হব মাতাল বন্য।— আর আমি?— তুমি শাদা মেঘ হয়ে, থাকবে ছুঁয়েআমার বুকের দু’ধার!আকাশের দিকে তাকিয়ে বললাম হেসে— মেঘের কি সাধ্য আছেওই আকাশ ছোঁয়ার?সুর্যোদয়ের আগেই তুমিগাঢ় নীল শাড়ি পরেহলে শরতের নীলাকাশ!আর আমি মেঘ হয়ে ভাসি;ভ্রমণ ক্লান্ত দু’পাও যেনপেল অফুরাণ অবকাশ!তারপর হয়ে গেল সবটুকু শেষ—ভুলের মাশুলে বনবাসে গেল চলেভালবাসা হারানোর ভয়।দেখা হল না অবাক করা সুর্যোদয়;নক্ষত্রের নিচে জেগে আছে শুধুঅবাক প্রেমের বিস্ময়!• অগাস্ট ২৭, ২০২২।ছবিঋণ– সবুর শুভ, চিফ রিপোর্টার, দৈনিক পূর্বদেশ।## শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: