রামগড়ে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 10:23 PM , June 23, 2022 রামগড়ে দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ নানা আয়োজনের মধ্য দিয়ে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। ২৩ জুন বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনাসভা, ও জন্মদিনের কেককাটা হয়।সকাল ১০টায় রামগড় পৌর শহরের বাস স্টেশন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। আওয়ামীলীগের ৭৩তম জন্মদিনের আলোচনা সভায় বক্তারা বলেন দীর্ঘ ষড়যন্ত্র মোকাবেলা করে তৃনমুল জনগণের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে আজ ঐক্যবদ্ধ। সকল প্রতিকুলতা মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। রামগড় উপজেলা আওয়ামীগ সভাপতি মোস্তাফা হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌর সভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর প্রমুখ। এ সময় সভায় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ আহমেদ মিলন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃআব্দুল কাদের,কাউন্সিলর আহসান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহআলম,প্রদেশ ত্রিপুরা, মোঃনুরুল আলম জিকু সহ যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেয়ার খাগড়াছড়িবিষয়: