একসঙ্গে সিনেমায় শাহরুখ-কাজল

প্রকাশিত: 4:42 PM , May 1, 2022

শাহরুখ-কাজল জুটি বেঁধে বলিউডে উপহার দিয়েছেন অসংখ্য ব্লকব্লাস্টার সিনেমা। পর্দায় তাদের একসঙ্গে দেখার জন্য মুখিয়ে থাকনে ভক্তরা। পর্দায় তাদের রোমান্স দেখে মুগ্ধ হন দর্শক।
দীর্ঘদিন ধরে পর্দায় এই জুটির দেখা নেই। সাত বছর আগে ২০১৫ সালে তাদের দেখা গিয়েছিল রোহিত শেঠির ‘দিলওয়ালে’ সিনেমায়। সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন।

এবার তারা একসঙ্গে জুটি বাঁধছেন করণ জহরের সিনেমায়। এই খবর শোনার পর থেকেই ভক্তদের মনে কৌতূহল করণ জোহর কী ধরনের সিনেমা নির্মাণ করছেন। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, ‘রানি অউর রকি কী প্রেম কাহানি’ সিনেমায় দেখা যাবে শাহরুখ-কাজলকে। তবে পুরো সিনেমায় নয়, একটি গানে বা বিশেষ দৃশ্যে থাকবেন তারা। কারণ এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং ও আলিয়া ভাট।

বর্তমানে শাহরুখ ব্যস্ত রাজকুমার হিরানির ‘ডানকি’ সিনেমার শুটিং নিয়ে। একই সঙ্গে করছেন ‘আটলি’ সিনেমার কাজও। কাজলের হাতে আপাতত তেমন কোনো কাজ নেই। পরিচালক করণ জোহরের সঙ্গে বন্ধুত্বের কারণেই শাহরুখ-কাজল ‘রানি অউর রকি কী প্রেম কাহানি’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবেন।

সিনেমায় চরিত্র যেমনই হোক, শাহরুখ-কাজল জুটি পর্দায় এলেই দর্শকদের মনে তৈরি হয় এক বাড়তি উন্মাদনা। এবার ভক্তরা অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছে কবে আসবে তাদের প্রিয় জুটি পর্দায়।

Loading