এইচবি হাফিজের ‘অসুখ দিলো বুকে’ এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা বিশেষ প্রতিনিধি প্রকাশিত: 11:03 AM , April 30, 2022 ঈদকে সামনে রেখে বাজারে আসছে কন্ঠশিল্পী এইচবি হাফিজের ‘অসুখ দিলো বুকে’ শিরোনামে একটি গান। এটি লিখেছেন সাইফুল বারী ও সুর করেছেন নিলয় রেজা এবং সংগীত আয়োজন করেছেন কন্ঠশিল্পী নিজেই। এ গানে বাঁশি বাজিয়েছেন বাবু ও দোতারা বাজিয়েছেন জালাল। গান প্রসঙ্গে কন্ঠশিল্পী এইচবি হাফিজ বলেন, সাইফুল বারী ভাইয়ের লেখা এই প্রথম আমি গাওয়ার চেষ্টা করলাম। গানটি চমৎকার লিখিছেন এবং সুর করেছেন নিলয় রেজা ভাই। সেই সাথে আমি ক্ষুদ্র মানুষ মিউজিক ও গাওয়ার চেষ্টা করেছি মাত্র। গানটি সুন্দর ভাবে বাঁশি বাজিয়েছেন বাবু ভাই এবং দোতরা বাজিয়েছেন জালাল ভাই। গানটি আসছে আমার অফিসিয়া ইউটিউব চ্যানলেন এইচবি মিউজিক স্টেশন থেকে। আমি আশাবাদী গানটি সবার মনে জায়গা করে নেবে। শেয়ার বিনোদনবিষয়: